সাদিক কায়েমের আকদ শেষে হাদীর কবর জিয়ারত করলেন জামায়াত আমির

ডাকসুর ভিপি সাদিক কায়েমের আকদ অনুষ্ঠান শেষে শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৩ মে) আকদ অনুষ্ঠান শেষে তিনি কবরস্থানে গিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
বিজ্ঞাপন
এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকেরা।
কবর জিয়ারতকালে জামায়াতের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
উপস্থিত নেতারা মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তার অবদানের কথা স্মরণ করেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন।
আকদ অনুষ্ঠান ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। উপস্থিত অতিথিরা নবদম্পতির সুখী ও সুন্দর জীবনের জন্য শুভকামনা জানান।








