Logo

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারী উপর হামলা!

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
৩ জুন, ২০২৬, ১৪:২৫
এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারী উপর হামলা!
ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল সীমান্তসংলগ্ন ভারতীয় ভূখণ্ডে পুশ-ইনের (জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার) চেষ্টার ঘটনায় টানা দ্বিতীয় দিনের মতো সীমান্তজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উদ্ভূত এই সীমান্ত পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তবে এই হামলায় কেউ হতাহত হননি বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বুধবার (৩ জুন) বেনাপোল সফরে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। সফরকালে তিনি স্থানীয় বাসিন্দা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। তবে সফর শেষে ফেরার পথে বেলা ২টার দিকে নাসির উদ্দিন পাটোয়ারী তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক পোস্টে তাঁর গাড়িতে হামলার অভিযোগ তোলেন।

পোস্টে তিনি লেখেন, "সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশ-ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি। ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তবে আল্লাহর রহমতে আমরা সবাই নিরাপদ আছি।"

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তাঁদের অবস্থান অবিচল থাকবে।

টানা কয়েকদিন ধরে পুশ-ইনের অভিযোগ, বিজিবির কঠোর অবস্থান এবং এনসিপি নেতার গাড়িবহরে হামলার ঘটনার পর বেনাপোল সীমান্তজুড়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের নজরদারি আরও জোরদার করেছে।

জেবি/এসডি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD