Logo

মির্জা ফখরুলের বক্তব্যের পর আইভীর মুক্তি— প্রশ্ন তুললেন হানিফ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জুন, ২০২৬, ১১:৫০
মির্জা ফখরুলের বক্তব্যের পর আইভীর মুক্তি— প্রশ্ন তুললেন হানিফ
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘সব রাজনৈতিক দলকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া উচিত’—এমন বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই জামিনে কারামুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। এ ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করেন।

পোস্টে আবু হানিফ উল্লেখ করেন, বিএনপি দেশের সব রাজনৈতিক দলের জন্য রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, মতপ্রকাশ এবং জনগণের কাছে যাওয়ার সমান সুযোগ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

তিনি জানান, বুধবার (৩ জুন) বিকেলে নবগঠিত ভূল্লী উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

আবু হানিফ আরও লেখেন, ওই বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা পরই রাত ১০টার দিকে আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী জামিনে কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পর তিনি সরকারকে ধন্যবাদও জানান।

পোস্টের শেষাংশে তিনি প্রশ্ন তোলেন, মির্জা ফখরুলের বক্তব্যে উল্লেখিত ‘সব রাজনৈতিক দল’-এর মধ্যে আওয়ামী লীগও রয়েছে কি না। একই সঙ্গে তিনি জানতে চান, বিএনপি মহাসচিবের ওই মন্তব্যের সঙ্গে আইভীর জামিনে মুক্তির কোনো সম্পর্ক আছে কি না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD