Logo

দিনেশ ত্রিবেদীর বক্তব্য স্পষ্ট না হলে বিভ্রান্তি তৈরি হবে: জামায়াত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ জুন, ২০২৬, ১৪:০৬
দিনেশ ত্রিবেদীর বক্তব্য স্পষ্ট না হলে বিভ্রান্তি তৈরি হবে: জামায়াত আমির
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ফাইল ছবি

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর একটি বক্তব্যকে কেন্দ্র করে সরকারের কাছে ব্যাখ্যা ও স্পষ্টীকরণ চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তার মতে, বক্তব্যটির প্রকৃত অর্থ পরিষ্কার না হলে সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

শনিবার (১৩ জুন) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান জামায়াতের শীর্ষ নেতা।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ‘গতকাল বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী পৌঁছানোর পর তার একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি ‘‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’’ বলতে কী বুঝিয়েছেন, আমাদের সরকারের উচিত হবে তার কাছ থেকে তা জেনে নেওয়া।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন দেশ। তার এ বক্তব্য স্পষ্ট না হলে জনমনে বিভ্রান্তি তৈরি হবে।’

পোস্টে তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সরকারের কাছে বিষয়টির সুরাহা চাই। যদি তিনি আক্ষরিক অর্থে এ ধরনের কিছু বুঝিয়ে থাকেন, তাহলে অবশ্যই তা নিন্দনীয়। বিষয়টি স্পষ্ট হওয়া দরকার।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, বাংলাদেশে নতুন দায়িত্ব গ্রহণের পর ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। সেই প্রেক্ষাপটেই এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD