বঙ্গবন্ধুর বাকশাল টিকেনি, কার্ড বন্ধুর টাকশালও টিকবে না: রাশেদ প্রধান

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ও সহ-সভাপতি রাশেদ প্রধান। তার দাবি, ক্ষমতাসীন সরকারের প্রতি জনগণের আস্থা দ্রুত কমছে এবং স্বল্প সময়ের মধ্যেই সরকার ব্যাপক জনঅসন্তোষের মুখে পড়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
রাশেদ প্রধান বলেন, আগের আওয়ামী লীগের ছিল ‘বঙ্গবন্ধু’, আর বিএনপির হয়েছে ‘কার্ড বন্ধু’। তারা কথায় কথায় শুধু নতুন নতুন কার্ডের ঘোষণা দেন। বঙ্গবন্ধুর বাকশাল টিকেনি, কার্ড বন্ধুর টাকশালও টিকবে না।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যেরও সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনলে মনে হয় তিনি বাংলাদেশের নয়, ভারতের কোনো মুখ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো সরকার এত অল্পসময়ের মধ্যে এতটা অজনপ্রিয় ও অগ্রহণযোগ্য হয়ে ওঠেনি। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক পার্থক্য খুব বেশি নেই।
বিজ্ঞাপন
মহাসমাবেশে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নানা ইস্যু তুলে ধরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং রাজনৈতিক সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান।








