Logo

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ জুন, ২০২৬, ১৫:৩১
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি এবং ভবিষ্যতে যাবেও না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, এটি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি, যা সব মতের মানুষকে ধারণ করে।

তিনি আরও বলেন, বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্রগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে হবে। বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে কিছু মালিকপক্ষ সাংবাদিকদের চাকরিচ্যুত করছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও সরকারের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব অপপ্রচার প্রতিরোধ করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আলোচনা সভায় ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD