Logo

দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই, ২০২৬, ১৮:৫৮
দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না: রিজভী
ছবি: সংগৃহীত

ঘুষের বিনিময়ে শিক্ষক নিয়োগের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না।

বিজ্ঞাপন

শনিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত বার্ষিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, পর্যাপ্ত ও কার্যকর প্রশিক্ষণের অভাবে অনেক শিক্ষক তাদের দক্ষতা বিকাশের সুযোগ পাচ্ছেন না। এর প্রভাব পড়ছে শিক্ষাব্যবস্থার ওপর। তিনি অভিযোগ করেন, শিক্ষকদের মধ্যে ধীরে ধীরে দায়িত্ববোধ ও নিবেদন কমে যাওয়ায় শিক্ষার মানও নিম্নমুখী হচ্ছে। এর ফলে আদর্শ শিক্ষা ও মূল্যবোধের সংকট তৈরি হচ্ছে, যা সমাজে নৈতিক অবক্ষয় এবং মাদকের বিস্তারে ভূমিকা রাখছে।

এ সময় শিক্ষার উৎকর্ষতা সাধন সরকারের অন্যতম প্রধান এজেন্ডা উল্লেখ করে তিনি বলেন, অসাধু ঠিকাদাররা উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার দিচ্ছে। যারা স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার দিচ্ছে তারা মানবতার শত্রু।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মাঠপর্যায়ে আমলাদের কারণে শিক্ষাখতের ভালো উদ্যোগ বিনষ্ট হচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেন, শিক্ষাখতে সরকারের ভালো উদ্যোগগুলো মাঠ পর্যায়ে আমলাদের দায়িত্বহীণতার কারণে বিনষ্ট হচ্ছে। 

অনুষ্ঠানে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে রুহুল কবির রিজভী বলেন, দেশের অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ ও আধুনিক করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করারও আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন

 

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD