অবশেষে এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। একই সঙ্গে তার বহিষ্কারের বিষয়টি দ্রুত নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। দলের সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্ক পর্যালোচনার পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এই সিদ্ধান্তে পৌঁছায়। বৈঠকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং দলীয় শৃঙ্খলার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
জামায়াতের সিদ্ধান্ত অনুযায়ী, গাজী নজরুল ইসলামের দলীয় সদস্যপদ বাতিলের পাশাপাশি বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে, যাতে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত কার্যক্রম সম্পন্ন করা যায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামকে ঘিরে একাধিক ভিডিও ও বিভিন্ন তথ্য প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সেই ঘটনার জের ধরেই দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।
বিজ্ঞাপন
সর্বশেষ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের মাধ্যমে এ বিষয়ে জামায়াতে ইসলামীর সাংগঠনিক অবস্থান স্পষ্ট করা হয়েছে। তবে তার সংসদ সদস্য পদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নির্বাচন কমিশনের প্রক্রিয়া ও বিদ্যমান আইন অনুযায়ী নির্ধারিত হবে।








