তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান, প্রশ্ন সারজিসের

তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান—এমন প্রশ্ন রেখে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, দ্বিতীয় দফায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সন্ত্রাসীরা আমাদের ওপর আবার আক্রমণ করেছে সিলেটের পাঁচ মাইল বাজারে। নিজের ভারিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া স্ট্যাটাসে তিনি এসব কথা জানান।
বিজ্ঞাপন
হবিগঞ্জের পর এবার সিলেটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। প্রথমে সিলেটের গোলাপগঞ্জে এবং পরে সিলেটের পাঁচ মাইল বাজারে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সারজিস।

জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে বহন করা গাড়িতে হামলা হয়েছে। গাড়ির পেছনের কাচ ভেঙে গেছে। হামলার জন্য ছাত্রদলকে দায়ী করেছেন সারজিস।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা পৌনে তিনটার দিকে গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান শেষে চলে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পৌরসভা অডিটোরিয়ামে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।








