Logo

মৌলভীবাজার সফর শেষে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
৩০ জুলাই, ২০২৬, ১৪:২৩
মৌলভীবাজার সফর শেষে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজার সফর শেষ করে সিলেটের উদ্দেশে যাত্রা করেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে সড়কপথে তারা রওনা হন।

বিজ্ঞাপন

প্রতিনিধি দলে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা সারজিস আলম, মাহমুদা মিতুসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতারা।

এর আগে সার্কিট হাউসে অবস্থানকালে কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নির্ধারিত কর্মসূচি শেষে সকাল সাড়ে ১০টার দিকে তারা সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করেন। সেখানে পৌঁছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক এবং পূর্বনির্ধারিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে কেন্দ্রীয় নেতাদের যাত্রাকে ঘিরে মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। একই সঙ্গে এনসিপির স্থানীয় নেতাকর্মীরাও সেখানে উপস্থিত থেকে কেন্দ্রীয় নেতৃত্বকে বিদায় জানান। দলীয় সূত্র জানায়, সিলেট সফরে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের লক্ষ্যে একাধিক বৈঠক ও কর্মসূচি অনুষ্ঠিত হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD