Logo

এবার সিলেটের গোলাপগঞ্জে এনসিপির পদযাত্রার বহরে হামলা

profile picture
উপজেলা প্রতিনিধি
গোলাপগঞ্জ, সিলেট
৩০ জুলাই, ২০২৬, ১৫:২৯
এবার সিলেটের গোলাপগঞ্জে এনসিপির পদযাত্রার বহরে হামলা
ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের বহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলটির মুখ্য সমন্বয়ক সারজিস আলমের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় তিনি অভিযোগ করেন, গোলাপগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রার বহরে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এতে সারজিস আলমের ব্যবহৃত গাড়িটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি দাবি করেন।

বিজ্ঞাপন

এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD