Logo

সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ আগস্ট, ২০২৬, ১৭:০৮
সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার সামগ্রিকভাবে সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে তিনি বলেন, সরকারের ব্যর্থতার পাশাপাশি নিজেদেরও আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকার তাৎক্ষণিকভাবে গণঅভ্যুত্থানের পরেই সরকারে এসেছিলো, তাদের বিষয়ে সমালোচনা আছে। আমার ও আত্মসমালোচনা আছে। আমার মনে হয় এক তো রাজনৈতিক দল গুলো অসহযোগিতা ছিল। শত শত আন্দোলন করে। সরকার কোন উদ্যোগ নিতে গেলেই জটিলতা, অসহযোগিতা আসতো। অন্তর্বর্তীকালীন সরকার সাহসী সিদ্ধান্তগুলো নিতে কালেক্টিভলি ব্যর্থ হয়েছে।'

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, 'মানুষের মধ্যে দীর্ঘদিনের শোষণ বঞ্চনা অত্যাচার নিপীড়নের ফলে যে বিক্ষুব্ধ মনোভাব তৈরি হয়েছিল সেটার জন্য শুধু একটা স্ফুলিঙ্গ দরকার ছিল। জুলাই গণঅভ্যুত্থান সেই একটা স্ফুলিঙ্গ তৈরি করেছে। সাধারণ মানুষ নেমে এসে তাদের জীবন দিয়ে, অনেকে হাত পা হারিয়ে এই গণঅভ্যুত্থানকে সফল করেছে।'

বিজ্ঞাপন

আসিফ মাহমুদ বলেন, 'কিন্তু পরবর্তীতে আমাদের যে ব্যর্থতার আলোচনা সেখানে মূল আলাপ আসে আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে প্রত্যাশা করে তৈরি হয়েছিল, সেখানে আমরা গোছাতে পারিনি ৷ সেটার জন্য রাজনৈতিক ভাবে অনেকে মনে করে আমার কোন দোষ নেই। একে অপরের দোষ দেখে। '

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD