Logo

মির্জা আব্বাসের অবস্থার উন্নতি, শিগগিরই দেশে ফিরছেন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট, ২০২৬, ১৫:২৭
মির্জা আব্বাসের অবস্থার উন্নতি, শিগগিরই দেশে ফিরছেন
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে চিকিৎসা শেষে দেশে ফিরতে তার আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিজ্ঞাপন

তিনি জানান, গত ১৫ মার্চ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বর্তমানে মালয়েশিয়ার ওই মেডিকেল সেন্টারে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

শায়রুল কবির খান বলেন, মির্জা আব্বাস ধীরে ধীরে সার্বিকভাবে সুস্থ হয়ে উঠছেন। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাংলাদেশে ফিরতে তার আরও কিছুদিন সময় প্রয়োজন হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD