শহীদ আব্দুল মালেকের স্মরণে শফিকুর রহমানের আবেগঘন পোস্ট

ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র শহীদ আব্দুল মালেকের শূন্যতা অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
বিজ্ঞাপন
শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শহীদ আব্দুল মালেককে স্মরণ করে নিজের এই অনুভূতির কথা জানান জামায়াত আমির।
জামায়াত আমির তার পোস্টে বলেন, ‘আজকের এই দিনে বড়ই মনে পড়ে ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র শহীদ আব্দুল মালেক ভাইকে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার রেখে যাওয়া বাগানে হয়তো ইতোমধ্যে অনেক ফুলই ফুটেছে, কিন্তু কোথাও একটা শূন্যতা অনুভূত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামীন আপনার রেখে যাওয়া এই দায়িত্ব আমাদের পালন করার তাওফিক দিন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সুউচ্চ মাকামে তার প্রিয় অতিথি হিসেবে কবুল করুন। আমিন।’








