নিজের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ উন্মুক্ত করতে বললেন আসিফ মাহমুদ

নিজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উত্থাপিত অভিযোগের প্রমাণ জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ বিষয়ে বুধবার রাতে বিস্তারিত বক্তব্য দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি জানান আসিফ মাহমুদ।
এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে যুব উন্নয়ন অধিদপ্তরের ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানায় দুদক। বুধবার বিকেলে এ তথ্য জানান সংস্থাটির মুখপাত্র আকতারুর ইসলাম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ১৮৮ জন উপজেলা পর্যায়ের কর্মকর্তার কাছ থেকে ১ লাখ ৪৬ হাজার টাকা করে মোট ২ কোটি ৭৬ লাখ টাকার দুর্নীতি করেছেন একজন উপদেষ্টা, একজন সচিব, একজন যুগ্মসচিব ও একজন উপসচিবসহ আরও অনেকে—দুদক এমন দাবি করছে। তিনি বলেন, দুদক যখন প্রমাণ পাওয়ার কথা বলছে, তখন সেই প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করা হোক।
তবে বুধবার রাতে এ বিষয়ে আসিফ মাহমুদ গণমাধ্যমের সামনে বক্তব্য দেবেন, নাকি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরবেন, তা তিনি স্পষ্ট করেননি।








