Logo

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৪৫
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল
ছবি প্রতিনিধি।

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে ঝাড়ু মিছিল করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ঝাড়ু দেখা যায়।

মিছিলটি কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড় শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন

• বিগত ১৫ বছরের ঘটনার পুনরাবৃত্তি দেখছি : আমির হামজা

• শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই এ হামলা চালিয়েছে: আমির হামজা

• এমপি আমির হামজার গাড়ি ও বাড়িতে হামলার অভিযোগ

মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় মহিলা দলের নেত্রীরা মুফতি আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।

নেতাকর্মীরা বলেন, একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এসময় কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD