Logo

জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই: উমামা ফাতেমা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৬, ১৩:৪২
জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই: উমামা ফাতেমা
উমামা ফাতেমা | ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। জুলাই আন্দোলনের পর দেশের রাজনীতি, আন্দোলনের নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত তৈরির প্রক্রিয়া নিয়ে নিজের ক্ষোভ ও উদ্বেগের কথা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব মন্তব্য করেন উমামা ফাতেমা।

পোস্টে তিনি দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ন্যূনতম সম্পর্ক না থাকা অনেকেই পরবর্তী সময়ে নেতৃত্বে উঠে এসেছেন। এ প্রসঙ্গে সালাউদ্দীন আম্মারের নামও উল্লেখ করেন তিনি।

জুলাই আন্দোলনের সময় বিভিন্ন ছাত্র সংগঠনকে বাদ দিয়ে শিবির ও ছাত্রশক্তির কোরামের লোকজনকে সমন্বয়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল বলেও অভিযোগ করেন উমামা। তার ভাষ্য, এর প্রভাবেই ৫ আগস্টের পর অনেক নতুন ব্যক্তি আন্দোলনের নেতৃত্বে প্রভাবশালী হয়ে ওঠেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

জুলাই আন্দোলনের স্বতঃস্ফূর্ততা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে পরিকল্পিতভাবে তরুণদের কাছে ‘হিরো’ হিসেবে উপস্থাপনের অভিযোগ তোলেন।

বিজ্ঞাপন

উমামা ফাতেমা বলেন, সোশ্যাল মিডিয়ার কনটেন্টকে তিনি মোটেও নিরীহভাবে দেখেন না। তার দাবি, বাংলাদেশকে অস্থিতিশীল করার ক্ষেত্রে ফেসবুকের ম্যানিপুলেশন কার্যকর ভূমিকা রাখতে পারে এবং পর্দার আড়ালের বিভিন্ন স্বার্থগোষ্ঠী সময় অনুযায়ী জুলাইয়ের নামে ‘ম্যানুফ্যাকচারড কনসেন্ট’ তৈরি করছে।

তরুণদের মধ্যে ‘ম্যানুফ্যাকচারড ফিগার’ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার মতে, এসব ব্যক্তিকে সামনে এনে তরুণদের বর্তমান ও ভবিষ্যতের রাজনৈতিক সম্ভাবনাকে নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে।

মিয়ানমারের প্রসঙ্গ তুলে উমামা ফাতেমা বলেন, রোহিঙ্গা গণহত্যার ক্ষেত্রে ফেসবুক একটি কার্যকর হাতিয়ার ছিল। বাংলাদেশের ক্ষেত্রেও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে জনমত ও জনপ্রিয়তার বয়ান তৈরির বিষয়ে সতর্ক থাকার কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশের রাজনৈতিক ইতিহাস নিয়েও মন্তব্য করেন উমামা। তিনি বলেন, বাংলাদেশের জার্নি এতদিন ৫০ বছরের ছিল। এখন জামায়াতের কারণে ইতিহাস ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করতে হয়।

বিজ্ঞাপন

পোস্টের শেষ দিকে দেশের রাজনীতি ‘একদল মোনাফেকের হাতে পড়ছে’ বলে মন্তব্য করেন তিনি। এরপর জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই দাবি করে উমামা ফাতেমা বলেন, ‘জামায়াত আর আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই।’

একই সঙ্গে জামায়াত তাদের ‘গণহত্যার কালিমা’ ঢাকতে দেশকে যেকোনো পর্যায়ে নিয়ে যেতে রাজি আছে বলেও অভিযোগ করেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD