রমজানে মহানবী (সা.)-এর রওজা জিয়ারতের নতুন সময়সূচি

পবিত্র রমজান মাসে মসজিদে নববী–তে অবস্থিত মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর রওজা শরীফ জিয়ারতের নতুন সময়সূচি ঘোষণা করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। মুসল্লিদের অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করতে রমজানের প্রথম ২০ দিন ও শেষ ১০ দিনের জন্য আলাদা সময় নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানজুড়ে মসজিদে নববীর প্রাঙ্গণে অবস্থিত রওজা শরীফ বা রিয়াজুল জান্নাহ জিয়ারতের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রমজানে বিশেষ ইবাদত ও মুসল্লিদের ব্যাপক সমাগম বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: রোজার মাসে মোবাইল আসক্তি কমাবেন যেভাবে
রওজা শব্দের অর্থ বাগান। রিয়াজুল জান্নাহ বা ‘জান্নাতের বাগান’ বলতে মসজিদে নববীর সেই অংশকে বোঝায়, যা মহানবী (সা.)–এর রওজা মোবারক ও মিম্বারের মাঝামাঝি অবস্থিত। মিম্বার হলো মসজিদের উঁচু মঞ্চ, যেখান থেকে ইমাম জুমার খুতবা প্রদান করেন। অত্যন্ত মর্যাদাপূর্ণ এ স্থানে ছয়টি স্তম্ভ রয়েছে, যা নবীজির জীবদ্দশায় ব্যবহৃত খেজুরগাছের কাণ্ডের স্থানে নির্মিত হয়েছে। হাদিস অনুযায়ী, এ স্থানে নামাজ আদায় করলে বিশেষ সওয়াব পাওয়া যায় বলে মুসলমানদের বিশ্বাস।
বিজ্ঞাপন
বছরের প্রায় সব সময়ই এই স্থানে প্রচণ্ড ভিড় থাকে। তাই জনসমাগম নিয়ন্ত্রণ ও নিরাপত্তার স্বার্থে কঠোর নিয়মকানুন কার্যকর রয়েছে। রমজান মাসে মুসল্লিদের সুবিধার্থে জিয়ারতের সময়সূচি নতুন করে নির্ধারণ করা হয়েছে।
রওজা শরীফ জিয়ারতে যেতে হলে আগেভাগেই ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করা বাধ্যতামূলক।
বিজ্ঞাপন
রমজানের প্রথম ২০ দিন
পুরুষদের জন্য
প্রথম সময়: রাত ১১টা থেকে রাত ১টা ৪০ মিনিট।
বিজ্ঞাপন
দ্বিতীয় সময়: সকাল ৬টা থেকে সকাল ১১টা।
নারীদের জন্য
প্রথম সময়: সকাল ১১টা ২০ মিনিট থেকে রাত ৮টা।
বিজ্ঞাপন
দ্বিতীয় সময়: রাত ২টা থেকে ভোর ৫টা।
রমজানের শেষ ১০ দিন
নারীদের জন্য
বিজ্ঞাপন
সকাল ৬টা থেকে সকাল ১১টা
পুরুষদের জন্য
প্রথম সময়: সকাল ১১টা ২০ মিনিট থেকে রাত ৮টা
বিজ্ঞাপন
দ্বিতীয় সময়: রাত ১১টা থেকে রাত ১২টা
তৃতীয় সময়: রাত ২টা থেকে ভোর ৫টা
সূত্র : খালিজ টাইমস
বিজ্ঞাপন








