Logo

জামায়াত প্রার্থী আমির হামজার ফেসবুক পেজ বন্ধ করল মেটা

profile picture
জনবাণী ডেস্ক
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:২৬
জামায়াত প্রার্থী আমির হামজার ফেসবুক পেজ বন্ধ করল মেটা
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ গত কয়েকদিন ধরে পরিকল্পিত সাইবার হামলার শিকার হওয়ায় মেটা কর্তৃপক্ষ পেজটি সাময়িকভাবে অপসারণ করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে পেজটি সরিয়ে নেওয়া হয়। অপসারণের আগে পেজটির ফলোয়ার সংখ্যা ছিল প্রায় ৬ লাখ ৩৯ হাজার।

মুফতি আমির হামজার আইটি টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, পেজটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে বন্ধ করা হয়নি। বরং এটি সংঘবদ্ধ একটি অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও মিথ্যা অভিযোগ ও রিপোর্টিংয়ের ফলে ঘটেছে। তারা বিশ্বাস করেন, ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও মানুষের ভালোবাসায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এইন্যাক্কারজনক কাজটি করেছে।

বিজ্ঞাপন

টিমের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ফেসবুক থেকে পেজ সরানো গেলেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরানো যাবে না। পেজটি পুনরুদ্ধারের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ উপস্থাপন করা হচ্ছে।

এদিকে আইটি টিম মুফতি আমির হামজার অনুসারী ও শুভানুধ্যায়ীদের ভুয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সচেতনতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, ইনশাআল্লাহ খুব দ্রুতই পেজটি পুনরুদ্ধার হবে এবং সত্যের জয় হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD