প্রাণীর কোনো ভাস্কর্য ইসলাম সমর্থন করে না: মুফতি হারুন ইজহার

প্রাণীর কোনো ভাস্কর্য ইসলাম সমর্থন করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশি দেওবন্দি আলেম, লেখক ও ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি হারুন ইজহার। বুধবার (১২ আগস্ট) সকাল ৯টা ১৪ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
পোস্টে হারুন ইজহার দাবি করেন, আওয়ামী লীগের সময় দেশে মূর্তির সংস্কৃতি গড়ে উঠেছিল। তাদের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি আদর্শিক ও সাংস্কৃতিক লড়াইও ছিল বলে উল্লেখ করেন তিনি। তার মতে, সেই সাংস্কৃতিক ও পৌত্তলিকতার প্রভাব এখনো পুরোপুরি দূর হয়নি।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি অপসারণ করা হলেও সেটি সাংস্কৃতিক ও আদর্শিক প্রতিক্রিয়া থেকে হয়নি; বরং রাজনৈতিক চেতনা থেকেই হয়েছে। এখানেই মূল সমস্যা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
•
বিজ্ঞাপন
হারুন ইজহারের ভাষ্য, রাজনীতিতে একটি মূর্তি সরিয়ে অন্য একটি মূর্তি স্থাপন করা হলেও মূর্তির সংস্কৃতি থেকেই যায়। তাদের আন্দোলনের মূল চরিত্র রাজনৈতিকের চেয়ে সাংস্কৃতিক ও আদর্শিক দিক থেকে বেশি গুরুত্বপূর্ণ বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, মূর্তির সংস্কৃতি তারা সমর্থন করেন না। ইসলামের দৃষ্টিতে প্রাণীর কোনো ভাস্কর্যও সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
পোস্টে হারুন ইজহার আরও অভিযোগ করেন, জুলাই বিপ্লবের পর এক ধরনের ‘কিউট ইসলামকে’ মূলধারায় প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এটিকে তিনি পশ্চিমা প্রকল্প ও তথাকথিত ‘মডারেট’ প্রকল্প হিসেবে উল্লেখ করেন। তার দাবি, এর মাধ্যমে কৌশলে হারামকে হালাল করার একটি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
শাপলার শহীদদের স্মৃতিবিজড়িত সাংস্কৃতিক প্রদর্শনী থেকে সব ধরনের পৌত্তলিক ভাস্কর্য সরানোর দাবি জানান তিনি। হেফাজতের পক্ষ থেকে অবস্থান জানানো হলেও এ বিষয়ে কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলেও অভিযোগ করেন হারুন ইজহার।
অনতিবিলম্বে এসব ভাস্কর্য সরিয়ে ‘কলঙ্কমুক্ত’ করার আহ্বানও জানান তিনি।








