Logo

ক্ষমতাসীন কাউকে গালি দিলেই অপরাধ? সিফাতের গ্রেফতার নিয়ে জারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৪২
ক্ষমতাসীন কাউকে গালি দিলেই অপরাধ? সিফাতের গ্রেফতার নিয়ে জারা
ছবি: সংগৃহীত

গাজীপুরের সিফাত আব্দুল্লাহকে গ্রেফতারের ঘটনায় প্রশ্ন তুলেছেন এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। তার দাবি, সিফাতের বক্তব্যের ভাষা অশালীন হলেও তাকে শুধু গালিগালাজের কারণে গ্রেফতার করা হয়নি; তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের গালিগালাজ করে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন গাজীপুরের সিফাত আব্দুল্লাহ। ওই ভিডিও প্রকাশের অভিযোগে তাকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে তাকে গাজীপুরের আদালতে পাঠানো হয়।

এ ঘটনায় ৪ সেপ্টেম্বর বিকেল ৫টা ৩১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন তাসনিম জারা।

পোস্টে তিনি লেখেন, ‘সিফাতের ভাষা ভদ্র ছিল না। এটা নিয়ে তর্ক করার কিছু নেই। কিন্তু প্রশ্নটা ভদ্রতার নয়। কারণ সিফাতকে অভদ্রতার জন্য গ্রেফতার করা হয়নি। মামলা দেওয়া হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। তাহলে গালি দেওয়া কি সন্ত্রাস?’

বিজ্ঞাপন

তাসনিম জারা আরও বলেন, যারা সিফাতের গ্রেফতারের বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছেন, তাদের অনেকের মন্তব্যের ঘরেও গালিগালাজ দেখা যাচ্ছে। অথচ তারা মনে করছেন, সিফাত গালি দেওয়ায় তাকে আটক করা সঠিক হয়েছে। তার মতে, এর মধ্যে এক ধরনের বৈপরীত্য রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তারা নিজেরাই গালি দিয়ে সেটা বলছেন। এবং তাদের কোনো ভয় নাই। কারণ তারা জানেন গালিটা তারা কাকে দিচ্ছেন, আর কাকে দিচ্ছেন না। অর্থাৎ ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ, ক্ষমতায় না থাকা কাউকে দিলে সেটা গ্রহণযোগ্য।’

বিজ্ঞাপন

পোস্টে তিনি আরও প্রশ্ন তোলেন, কোন ধরনের বক্তব্য, লেখা বা ছবি প্রকাশ করলে আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানির আশঙ্কা থাকবে না—এমন একটি তালিকা প্রকাশ করা উচিত।

তাসনিম জারা লেখেন, ‘আপনারা একটা তালিকা করে দিন। কী কী লিখলে, কী কী আঁকলে, বিলের কাগজ হাতে নিয়ে কী কী বললে রাত সাড়ে আটটায় দরজায় পুলিশ আসবে না। লিখে দিন। আমরা মেনে চলব।’

তিনি আরও বলেন, এমন তালিকা দিতে অস্বস্তি হলে নিজেদের সংযত করা উচিত।

বিজ্ঞাপন

পোস্টের শেষাংশে সিফাত আব্দুল্লাহকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান তাসনিম জারা। একই সঙ্গে তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং কথা বলার ক্ষেত্রে সন্ত্রাসবিরোধী আইনের যেসব ধারা প্রয়োগ করা যেতে পারে, সেগুলো সংশোধনের আহ্বান জানান তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD