Logo

বিসিবি ছাড়ার ইঙ্গিত পাপনের

profile picture
জনবাণী ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৩, ০২:১৯
বিসিবি ছাড়ার ইঙ্গিত পাপনের
ছবি: সংগৃহীত

এই টার্ম তো আর বেশিদিন নাই। আমি আর বেশিদিন নাই।

বিজ্ঞাপন

জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ ঠিক করতে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেছেন তামিম ইকবাল। সেই বৈঠক শেষে তামিম কথা না বললেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পাপন। সেই বিসিবি ছাড়ার ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি। 

সোমবার (২৭ নভেম্বর)  নিজ বাসার সামনে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে পাপন জানান, “এই টার্ম তো আর বেশিদিন নাই। আমি আর বেশিদিন নাই। আমার প্ল্যান হচ্ছে, আর একটা বছর আছে। এবং এর মধ্যে যাওয়ার আগে অবশ্যই টিমকে ঠিক করে যাব। সেটা ঠিক হবে কিনা আমি জানিনা। আমি যেটা মনে করি, এটা করা দরকার, সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও নিব।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিজের শেষ সময়ে খানিক কঠোর হবেন, সেই আভাসও দিয়ে রেখেছেন বোর্ড সভাপতি। বললেন, “একেকজন একেকটা কথা বলবে। সেটা শুনে একটা ডিসিশন নিব এসবের মধ্যে আমি নাই।”

নিজের অবসরের ইঙ্গিতের পাশাপাশি তামিম ইকবাল ইস্যুতেও কথা বললেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পাপন বলেন, “বিপিএলের পর তামিমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদও শেষের দিকে। দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD