Logo

শান্তকে অধিনায়কত্ব না দেওয়া প্রসঙ্গে যা জানাল সিলেট

profile picture
জনবাণী ডেস্ক
১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:৫৪
শান্তকে অধিনায়কত্ব না দেওয়া প্রসঙ্গে যা জানাল সিলেট
ছবি: সংগৃহীত

জাতীয় দলে অধিনায়ক হওয়া শান্তর নিজের ফ্র্যাঞ্চাইজিতে নেতৃত্ব না পাওয়া নিয়ে আলোচনা শুরু হয়।

বিজ্ঞাপন

চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকের নেতৃত্ব ছেড়েছেন মাশরাফি বিন মর্তুজা। তার চলে যাওয়ার পর দলটির সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন দলের নেতৃত্বের ভার গ্রহণ করেন। এরইমাঝে নতুন করে শুরু হয়েছে সিলেটের অধিনায়ক গুঞ্জন। এর পেছনেও কারণ রয়েছে। সিলেটেরই তারকা ওপেনার নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের হয়ে সব ফরম্যাটে নেতৃত্ব পেয়েছেন। জাতীয় দলে অধিনায়ক হওয়া শান্তর নিজের ফ্র্যাঞ্চাইজিতে নেতৃত্ব না পাওয়া নিয়ে আলোচনা শুরু হয়।

ঠিক কি কারণে সিলেট দল তাকে নেতৃত্ব দিল না, এ নিয়ে ছিল গুঞ্জন। অনেক আলোচনা বাতাসে ভাসলেও তবে সিলেট দলের প্রধান কোচ রাজিন সালেহ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জানিয়েছেন শান্তকে অধিনায়ক বানানোর কারণ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজিন বলেন, “সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড় তিন ফরম্যাটের ক্যাপ্টেন, এটা আমাদের জন্য বড় পাওয়া। ওকে আমি কোচিং করাচ্ছি, আমি অনেক ভাগ্যবান এবং গর্বিত। ওর সাথে সবসময় কথা হয়। আমার মনে হয় না মানসিকভাবে পিছিয়ে গেছে। একজন খেলোয়াড়ের অফ ফর্ম, খারাপ সময় যেতেই পারে। আমরা সবসময় ওর পাশে আছি। শান্ত রান করলে খেলা ডিফারেন্ট হয়ে যেত। দলের অবস্থান অন্য জায়গায় থাকত।”

বিজ্ঞাপন

রাজিন আরও বলেন, “এটা শান্তর তরফ থেকে আসেনি, ম্যানেজমেন্টের তরফ থেকে এসেছে। টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছে শান্তকে যতটা ফ্রি রাখা যায়। ওর ফ্রি ক্রিকেট যেন খেলতে পারে। এজন্যই ওকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়নি।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD