Logo

বিমানবন্দর থেকে বাফুফের পথে সাফজয়ীরা

profile picture
জনবাণী ডেস্ক
১ নভেম্বর, ২০২৪, ০২:০৭
বিমানবন্দর থেকে বাফুফের পথে সাফজয়ীরা
ছবি: সংগৃহীত

গেলবারের ধারাবাহিকতায় এবারেও চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে বিশেষ ছাদ খোলা বাসের সংবর্ধনা।

বিজ্ঞাপন

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতকাল নেপালকে হারিয়ে  টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ জয় করেছে বাংলাদেশ নারী ফুটবল। গেলবারের ধারাবাহিকতায় এবারেও চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে বিশেষ ছাদ খোলা বাসের সংবর্ধনা।

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতা বাংলাদেশ দল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকায় এসে পৌঁছেছে। এর বেশ আগেই ছাদখোলা বাসটি বিমানবন্দরে নিয়ে আসা হয়। 

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

এই বাসে করেই বাফুফেতে রওনা দিয়েছেন সাফজয়ী মেয়েরা। ছাদখোলা বাসে উঠে সমর্থকদের অভিবাদনের জবাব দিচ্ছেন সাফজয়ীরা।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD