Logo

বিপিএল চলাকালে কোচ জাকি’র মৃত্যু, সিলেটের আউটার মাঠে হবে জানাজা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৭ ডিসেম্বর, ২০২৫, ১৪:২৯
বিপিএল চলাকালে কোচ জাকি’র মৃত্যু, সিলেটের আউটার মাঠে হবে জানাজা
ছবি: সংগৃহীত

অন্য আর সব দিনের মতোই মাঠে এসেছিলেন মাহবুব আলি জাকি। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের দায়িত্ব পালন করছিলেন। তবে নিজেদের প্রথম ম্যাচ শুরুর আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

বিজ্ঞাপন

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শনিবার (২৭ ডিসেম্বর) আসর শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর আগমুহূর্তে ক্রিকেটারদের নিয়ে গা গরম করছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। অনুশীলন সেশন পরিচালনার সময় আচমকা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হার্ট অ্যাটাক করেছিলেন বলে নিশ্চিত করেছিল ঢাকা ক্যাপিটালস সূত্র।

তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। জানা গেছে, হাসপাতাল নেওয়ার পথেই মৃত্যু হয়েছে দেশবরেণ্য এই কোচের।

বিজ্ঞাপন

জানা গেছে, শনিবার সন্ধ্যা নাগাদ সিলেটের আউটার মাঠে অনুষ্ঠিত হবে মাহবুব আলী জাকির জানাজার নামাজ। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। এ ছাড়া জাকির পরিবারের পাশে থাকার কথা জানিয়েছে বিসিবি।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD