Logo

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাশরাফির শোক

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০২৫, ১৪:১৪
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাশরাফির শোক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় মাশরাফি লেখেন, ‘কঠিন এই সময়ে তাঁর শোকসন্তপ্ত পরিবার, তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষী সবার প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’

শোকবার্তায় তিনি আরও উল্লেখ করেন, রাজনীতির দীর্ঘ পথচলায় নানা লড়াইয়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন, যা মানুষ স্মরণ করে রাখবে।

বিজ্ঞাপন

স্ট্যাটাসে প্রয়াত নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তিনি লেখেন, “নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদান দেবেন।”

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD