Logo

রোনালদোর ম্যাচ বয়কট, অস্থিরতা তৈরি হলো আল নাসরে

profile picture
ক্রীড়া ডেস্ক
৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:২৭
রোনালদোর ম্যাচ বয়কট, অস্থিরতা তৈরি হলো আল নাসরে
ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগে আল নাসর আল রিয়াদের বিরুদ্ধে ১-০ ব্যবধানে জয় লাভ করলেও আলোচনা কেবল জয় নিয়ে নয়। মূল বিষয় ছিল দলের স্কোয়াডে ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতি। ফিটনেসে কোনো সমস্যা না থাকলেও রোনালদো খেলেননি। ক্লাবের দলবদল নীতি ও ট্রান্সফার কার্যক্রমে অসন্তোষের কারণে তিনি মাঠে নামার বিরতিতে ছিলেন।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর সঙ্গে ক্লাবের চলমান ট্রান্সফার কার্যক্রমে সন্তুষ্ট না হওয়ায় রোনালদো এ সিদ্ধান্ত নিয়েছেন। চলতি মৌসুমে আল হিলাল করিম বেনজেমার মতো তারকাদের দলে ভিড়িয়েছে।

অন্যদিকে আল নাসর শুধুমাত্র একজন অনূর্ধ্ব-২৩ ইরাকি মিডফিল্ডারকে দলে নিয়েছে। শিরোপা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা থেকেই রোনালদো এই প্রতিবাদমূলক পদক্ষেপ নিয়েছেন।

বিজ্ঞাপন

ক্লাব কোচ জর্জে জেসুস স্বীকার করেছেন, আল নাসরের আর্থিক অবস্থা কিছুটা নড়বড়ে। সাদিও মানের গোলে আল রিয়াদকে হারানো হলেও রোনালদোর বয়কট দলের ভিতরে অস্থিরতা তৈরি করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD