বিদায়ী মঞ্চে আবেগঘন রুবেল, স্মরণ করলেন কোচ সারোয়ার ইমরানকে

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে খেলেছিলেন পেসার রুবেল হোসেন। এরপর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। অবশেষে গত সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এই ডানহাতি পেসার। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসরের ঘোষণা দেন রুবেল, যা ভক্তদের মধ্যে বেশ আলোচনার জন্ম দেয়।
বিজ্ঞাপন
অবসরের ঘোষণার কিছুদিনের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সম্মাননা পেয়েছেন রুবেল। সোমবার (২০ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হয়। এ সময় বিসিবি সভাপতি তামিম ইকবালসহ বোর্ডের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
পরে রুবেল বলেন, ‘আমার ক্যারিয়ারের এই পর্যায়ে আমি পরিবার, গ্রাউন্ডসম্যান, কোচ থেকে শুরু করে সবাইকে শুভকামনা এবং ধন্যবাদ জানাতে চাই। ২০০৯ সালে অভিষেকের সময় আমার পাশে যারা ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘আমি যখন জাতীয় দল থেকে অবসর নেই তখন আমাদের ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল আমাকে ফোন দেন এবং আমাকে বলেন, 'রুবেল তোকে আমরা বিদায়ী সংবর্ধনা দিতে চাই'। বিসিবিকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।’
তিনি আরও জানান, জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর বিসিবি সভাপতি তামিম ইকবাল তাকে ফোন করে বিদায়ী সংবর্ধনার কথা জানান। এই উদ্যোগের জন্য বিসিবির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রুবেল।
বিজ্ঞাপন
এছাড়া নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের কথা তুলে ধরে কোচ সারোয়ার ইমরানকে আলাদা করে স্মরণ করে রুবেল বলেন, ‘আমাকে পেসার হান্ট থেকে তুলে এনে জাতীয় দলে খেলানো পর্যন্ত একজন মানুষের কথা না বললেই নয়। তিনি হলেন সারোয়ার ইমরান স্যার। আমি স্যারের দীর্ঘায়ু কামনা করি। তাকে শুভকামনা জানাই।’








