বাংলাদেশ বোলারদের দাপটে ২০৫ রানে থামল শ্রীলঙ্কা

রাজশাহীতে অনুষ্ঠিত প্রথম নারী ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরুতে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল শ্রীলঙ্কা। তবে সোবহানা মোস্তারির ব্রেকথ্রুর পর ম্যাচের চিত্র দ্রুত বদলে যায়। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মাত্র ৪৫ রানের মধ্যে ৬টি উইকেট তুলে নেয় বাংলাদেশ নারী দল। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২০৫ রানেই থেমে যায় সফরকারী শ্রীলঙ্কা।
বিজ্ঞাপন
ইনিংসের শুরুতে লঙ্কান অধিনায়ক হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি ৬৮ রানের উদ্বোধনী জুটি গড়ে ভালো ভিত্তি দেন। তবে ১৪তম ওভারে এই জুটি ভাঙে। এরপরের ওভারেই রিতু মনি হার্ষিতা সামারাবিক্রমাকে ফিরিয়ে দ্বিতীয় আঘাত হানেন।
চার রানের ব্যবধানে দুটি উইকেট হারানোর পর ইমেশা ও হানসিমা করুণারত্নের ৫২ রানের জুটিতে প্রতিরোধ গড়ে লঙ্কানরা। ইমেশা ৫২ রান করে সুলতানা খাতুনের শিকার হন। হানসিমাও ফিফটি করে ৫৪ রানে থামেন সোবহানার বলে।
বিজ্ঞাপন
এরপর কাভিশা দিলহারি (৩০) ছাড়া আর কেউ বলার মতো রান করতে পারেননি। ডেথ ওভারে নাহিদা আক্তার দুটি উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন। ৩ উইকেটে ১৬০ রান করা দলটি ২০৫ রানে নবম উইকেট হারায়।
রাবেয়া খাতুন বল হাতে নিয়ন্ত্রিত বোলিং করেন। তিনি ৯ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেট নেন এবং ৩টি মেডেন ওভার করেন। অন্যদিকে মারুফা আক্তারের ইকোনমি রেট ছিল মাত্র ৩, যা লঙ্কান ব্যাটারদের চাপে রাখে। দুজনের মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি সর্বোচ্চ তিন উইকেট পান রিতু। দুটি নেন নাহিদা।
বিজ্ঞাপন








