Logo

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৪ এপ্রিল, ২০২৬, ১৫:১১
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে
ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অপরাজিত শিরোপা জিতে ইতিহাস গড়া বাংলাদেশ জাতীয় যুব ফুটবল দলকে সংবর্ধনা দিতে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিজয়ের এই অর্জন উদযাপন করা হবে রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে।

বিজ্ঞাপন

দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক এই টুর্নামেন্টে শিরোপা জয়ের পর ফুটবলারদের দেশে ফেরাকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

জানা গেছে, মালদ্বীপের মালে থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা দিয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাফুফের শীর্ষ কর্মকর্তারা। বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় বরণ করার পর দলকে সরাসরি হাতিরঝিল এম্ফিথিয়েটারে নিয়ে যাওয়া হবে।

সেখানে বর্ণিল ও আলোকোজ্জ্বল পরিবেশে আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখরভাবে সাজানো হয়েছে, যেখানে খেলোয়াড়দের অর্জনকে সম্মান জানানো হবে।

এর আগে নারী ফুটবল দলের এশিয়া কাপে ওঠার পরও হাতিরঝিলে গভীর রাতে সংবর্ধনা আয়োজন করেছিল বাফুফে। সে সময় খেলোয়াড়দের কোনো আর্থিক পুরস্কার না থাকায় বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হয়।

বিজ্ঞাপন

এছাড়া অতীতে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর ফুটবলারদের জন্য ঘোষিত দেড় কোটি টাকার পুরস্কার এখনও পুরোপুরি প্রদান না হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে। দেড় বছর পার হলেও সেই অর্থ পরিশোধ হয়নি বলে জানা যায়।

তবে এবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলের জন্য বাফুফে কোনো নির্দিষ্ট আর্থিক পুরস্কার ঘোষণা করেনি। অন্যদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পুরস্কারের ইঙ্গিত দিলেও এর পরিমাণ এখনো প্রকাশ করা হয়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD