Logo

তদন্ত কমিটির ডাকে না সাড়া দেওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৫ এপ্রিল, ২০২৬, ১৪:৫০
তদন্ত কমিটির ডাকে না সাড়া দেওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গত মাসে গঠন করা পাঁচ সদস্যের তদন্ত কমিটি বিসিবির আগের নির্বাচন নিয়ে প্রতিবেদনের জন্য আজ (রোববার) জমা দিয়েছে। তবে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সাক্ষাৎকারের জন্য ডাকা হলেও তিনি উপস্থিত হননি।

বিজ্ঞাপন

ফেসবুকে নিজের ব্যাখ্যায় আসিফ জানান, তিনি কয়েকটি কারণে কমিটির ডাকে সাড়া দেননি। তিনি বলেন, “প্রথমত, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির ওপর মন্ত্রণালয় এখতিয়ার বহির্ভূতভাবে তদন্ত করছে। দ্বিতীয়ত, তদন্ত কমিটির প্রজ্ঞাপনে ইতিমধ্যেই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তৃতীয়ত, উচ্চ আদালতে বিচারাধীন বিষয় তদন্ত করে কমিটি ও সংশ্লিষ্টরা আদালত অবমাননা করছেন। চতুর্থত, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পরবর্তী বোর্ডে পদ পাওয়ার জন্য চাপ দিচ্ছেন।”

তিনি আরও বলেন, “যখন আমাকে কমিটি থেকে সাক্ষাৎকারের জন্য বলা হয়, তখন কোনো সদুত্তর পাইনি যে তারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিচারাধীন বিষয়ে তদন্ত করতে পারবে কি না। আমি সচেতনভাবে নিয়মবহির্ভূত বা আদালত অবমাননার মতো কাজের সঙ্গে জড়াতে চাইনি। তাই সাক্ষাৎকারে অংশ নিইনি।”

বিজ্ঞাপন

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান জানান, “কাউকে অভিযুক্ত করার উদ্দেশ্য ছিল না। আমরা নিরপেক্ষ অবস্থান থেকে তদন্ত করেছি। আসিফকে চিঠি দিয়েছিলাম বক্তব্য শুনতে এবং যদি তিনি কিছু বলার চান তা জানতে। উনি আমাদের সঙ্গে সাক্ষাৎ করেননি।”

তদন্ত কমিটি ১১ মার্চ গঠন করা হয়। প্রধান লক্ষ্য ছিল নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু হয়েছে কি না তা খতিয়ে দেখা। নির্ধারিত ১৫ কার্যদিবসের মধ্যে কমিটি সময়ের আগেই প্রতিবেদন জমা দিয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, তৎকালীন সরকারের হস্তক্ষেপ ও বিভিন্ন অনিয়মের অভিযোগের কারণে ঢাকার ক্লাব সংগঠকরা বিসিবির নির্বাচন বয়কট করেছিল এবং ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা স্থগিত হয়েছিল। জাতীয় নির্বাচনের পর ক্রীড়া সংগঠকরা আনুষ্ঠানিক অভিযোগ এনেছিলেন এনএসসির কাছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD