Logo

বিসিবি নির্বাচন ঘিরে তদন্ত রিপোর্টে যা জানা গেল

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৫ এপ্রিল, ২০২৬, ১৭:১৩
বিসিবি নির্বাচন ঘিরে তদন্ত রিপোর্টে যা জানা গেল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি নির্ধারিত সময়ের আগেই তাদের প্রতিবেদন জমা দিয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এই রিপোর্ট হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

এনএসসি চেয়ারম্যানের ব্যক্তিগত সচিবের কাছে প্রতিবেদনটি জমা দেন কমিটির সদস্যরা। এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির প্রধান, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

তিনি জানান, তদন্ত কার্যক্রমে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতেই প্রতিবেদন তৈরি করা হয়েছে। কারও বিরুদ্ধে সরাসরি অভিযোগ না এনে ঘটনার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

তদন্ত প্রতিবেদনে কিছু সুপারিশও রাখা হয়েছে। বিশেষ করে ভবিষ্যতে নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে বিসিবির গঠনতন্ত্র সংশোধনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

গত মাসে সর্বশেষ বিসিবি নির্বাচনকে ঘিরে বিভিন্ন অভিযোগ ওঠার পর এনএসসি পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তারা নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD