Logo

চুপিসারে বিসিবি ছাড়লেন আমিনুল ইসলাম বুলবুল

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৭ এপ্রিল, ২০২৬, ১৮:৪০
চুপিসারে বিসিবি ছাড়লেন আমিনুল ইসলাম বুলবুল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিদ্যমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি করা হয়েছে তামিম ইকবালকে। ১১ সদস্যের নতুন এ কমিটি গঠনের মধ্য দিয়ে বোর্ডে বড় ধরনের পরিবর্তন এসেছে।

বিজ্ঞাপন

দায়িত্ব হারানোর পর সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নীরবে বিসিবি ত্যাগ করেন। গণমাধ্যমের সঙ্গে কথা না বলেই তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।

এর আগে ২০২৫ সালের বিসিবি নির্বাচন নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ একটি তদন্ত কমিটি গঠন করে। সম্প্রতি জমা দেওয়া প্রতিবেদনে নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম, প্রভাব খাটানো এবং বিভিন্ন দুর্বলতার বিষয় উঠে আসে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বিশেষভাবে কাউন্সিলর তালিকা জমা দেওয়ার সময়সীমা বাড়ানো, ভোটার তালিকায় অসঙ্গতি এবং পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এসব কারণেই শেষ পর্যন্ত বর্তমান বোর্ড ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD