Logo

জ্বালানি সংকটে বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৯ এপ্রিল, ২০২৬, ১৭:২৯
জ্বালানি সংকটে বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার আসন্ন সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগে দিবারাত্রির ম্যাচ হিসেবে নির্ধারিত থাকলেও বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সব ম্যাচ এখন দিনের আলোতেই অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার জানিয়েছে, ওয়ানডে সিরিজের সব ম্যাচ শুরু হবে সকাল ১১টায়। একইভাবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়।

এর আগে বিসিবির এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি তামিম ইকবাল সময়সূচি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় এনে ম্যাচের সময় এগিয়ে আনা হচ্ছে।

বিজ্ঞাপন

চলতি মাসের ১৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে প্রথমে ওয়ানডে এবং পরে টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD