আফগানিস্তানের বিপক্ষে সিরিজ না খেলার ঘোষণা ইংল্যান্ডের

নারীদের অধিকার ও খেলাধুলায় আফগানিস্তানে চলমান নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশটির বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে আইসিসি টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে খেলতে বাধা থাকবে না বলে জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞাপন
ইসিবির পক্ষ থেকে জানানো হয়, আফগানিস্তানে নারীদের শিক্ষা ও খেলাধুলায় নিষেধাজ্ঞা এবং সামাজিক অংশগ্রহণ সীমিত করার কারণে তালেবান সরকারের সঙ্গে ক্রীড়া সম্পর্ক বজায় রাখা তারা সঠিক মনে করছে না। এ অবস্থায় ভবিষ্যতে আফগানিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসিবি সভাপতি রিচার্ড থম্পসন বলেন, “নারীদের শিক্ষা ও খেলাধুলায় অংশগ্রহণের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করায় আফগানিস্তানের সঙ্গে ক্রীড়া সম্পর্ক রাখা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।”
বিজ্ঞাপন
এর আগে অস্ট্রেলিয়াও আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। নারী ক্রিকেট নিষিদ্ধ হওয়ার প্রতিবাদে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে এ নিয়ে সমালোচনা চলছিল।
২০২০ সালে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ২৫ জন নারী ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনলেও পরবর্তীতে তালেবান ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলে যায়। এরপর থেকেই দেশটিতে নারী ক্রিকেট কার্যত বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: তাইজুলের ঘূর্ণিতে ভাঙল রিজওয়ান-আগার জুটি
বিজ্ঞাপন
অনেক নারী ক্রিকেটার নিরাপত্তাহীনতার কারণে দেশ ছাড়তে বাধ্য হন। তাদের মধ্যে ফিরোজা আমিরি ও বেনাফশা হাশিমি বর্তমানে অস্ট্রেলিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করছেন। কেউ কেউ আবার ক্রিকেট সরঞ্জাম পুড়িয়ে নিরাপদে চলে যেতে বাধ্য হয়েছেন।








