Logo

মামলা থেকে নাম বাদ দিতে ১ কোটি টাকা চাওয়া হয়েছিল: সাকিব

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৪ মে, ২০২৬, ১১:৫০
মামলা থেকে নাম বাদ দিতে ১ কোটি টাকা চাওয়া হয়েছিল: সাকিব
ছবি: সংগৃহীত

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দাবি করেছেন, তার বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলা থেকে নাম বাদ দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছে ১ কোটি টাকা চাওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসান বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ছাত্র আন্দোলনের সময় ঢাকায় গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় তাকে নির্দেশদাতা হিসেবে একটি হত্যা মামলায় আসামি করা হয়। এ কারণে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব বলেন, “আমার কাছে টাকার প্রস্তাব এসেছে। বলা হয়েছে, এক কোটি টাকা দিলে মামলা থেকে আমার নাম তুলে দেওয়া হবে।”

বিজ্ঞাপন

তিনি বলেন, যারা এই প্রস্তাব দিয়েছেন তারা বুঝতে পারেননি যে এজাহারে নাম ওঠার পর সেটি সরানো তাদের হাতে নেই। পুলিশ তদন্তে সম্পৃক্ততা না পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেই কেবল তিনি আইনি স্বস্তি পেতে পারেন।

কারা এ প্রস্তাব দিয়েছিল—এমন প্রশ্নের জবাবে সাকিব জানান, এফআইআরে বাদীপক্ষের যোগাযোগের জন্য যে ব্যক্তির নাম রয়েছে, তিনি কয়েকজনের মাধ্যমে এই বার্তা পৌঁছে দেন। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করতে চাননি তিনি।

বিজ্ঞাপন

ঢাকার আদাবর এলাকায় গার্মেন্টসকর্মী রুবেল হত্যার মামলায় সাকিবকে ২৮ নম্বর আসামি করা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম রাজধানীর আদাবর থানায় মামলাটি দায়ের করেন।

নিজেকে নির্দোষ দাবি করে সাকিব বলেন, “আমি কেন টাকা দেব? টাকা দিলে তো সেটাই বোঝাবে যে আমার সমস্যা আছে এবং আমি সেটি থেকে বাঁচতে চাই। হয়তো তারা ভেবেছে আমার কাছে অনেক টাকা আছে, তাই চাইলেই দিয়ে দেব।”

বিজ্ঞাপন

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ আগস্ট আদাবরের রিং রোডে একটি প্রতিবাদ মিছিলে অংশ নেন রুবেল। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা ও সহায়তায় মিছিলে গুলি চালানো হয়। এতে রুবেল বুকে ও পেটে গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তার মৃত্যু হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD