Logo

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৯ জুন, ২০২৬, ১১:৪৮
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী দলের অধিনায়ক জশ ইংলিস।

বিজ্ঞাপন

ফলে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে আগে ব্যাট করতে হচ্ছে। বাংলাদেশ সময় সকাল ১১টায় ম্যাচটি শুরু হয়।

সিরিজ শুরুর আগেই দল নির্বাচনে চমক দেখিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রায় চার বছর পর জাতীয় দলে সুযোগ পাওয়া অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে প্রথম ম্যাচের একাদশেও রাখা হয়েছে। ২০২২ সালের আগস্টের পর এই প্রথম ওয়ানডে একাদশে জায়গা পেলেন তিনি। তার অন্তর্ভুক্তির কারণে একাদশের বাইরে যেতে হয়েছে সৌম্য সরকারকে।

বিজ্ঞাপন

বাংলাদেশ দলে স্পিন বিভাগে রাখা হয়েছে তানভীর ইসলামকে। তবে লেগ স্পিনার রিশাদ হোসেন টানা দ্বিতীয় ম্যাচের মতো একাদশে জায়গা পাননি। স্বাগতিকরা তিন পেসার, তিন স্পিনার, পাঁচজন বিশেষজ্ঞ ব্যাটার এবং দুই অলরাউন্ডার নিয়ে দল সাজিয়েছে।

অন্যদিকে অস্ট্রেলিয়ার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে পেস অলরাউন্ডার লিয়াম স্কটের। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯টি এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০টি ম্যাচ খেলা এই তরুণকে নিয়েই মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার বিশ্রামে থাকায় সফরকারীদের একাদশে তারুণ্যের ছাপ স্পষ্ট।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথিউ রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD