Logo

বিয়ের পিঁড়িতে বসলেন গতিমান পেসার নাহিদ রানা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৪ জুলাই, ২০২৬, ১৬:৫৯
বিয়ের পিঁড়িতে বসলেন গতিমান পেসার নাহিদ রানা
ছবি: সংগৃহীত

আগামী মাসের প্রথম সপ্তাহে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পেস-সহায়ক কন্ডিশনে শক্তিশালী স্বাগতিকদের বিপক্ষে এই সিরিজকে ঘিরে টাইগারদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। তবে গুরুত্বপূর্ণ এই সফরের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। চোটের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেছেন দলের অন্যতম গতিমান পেসার নাহিদ রানা।

বিজ্ঞাপন

চিকিৎসকদের করা স্ক্যান পরীক্ষায় নাহিদ রানার সাইড স্ট্রেইনে গ্রেড টু চোট ধরা পড়েছে। এই ধরনের চোট থেকে পুরোপুরি সুস্থ হতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে। পুনর্বাসন প্রক্রিয়া চলাকালে তিনি বল করার মতো শারীরিকভাবে প্রস্তুত থাকবেন না। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তাকে ছাড়াই দল সাজাতে হচ্ছে নির্বাচকদের।

আরও পড়ুন

বিজ্ঞাপন

যদিও মাঠের ক্রিকেট থেকে আপাতত দূরে থাকতে হচ্ছে এই তরুণ পেসারকে, ব্যক্তিগত জীবনে এসেছে আনন্দের খবর। ইনজুরির কারণে পাওয়া এই বিরতির মধ্যেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। বৃহস্পতিবার পারিবারিক আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেছেন নাহিদ রানা। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে তার বিয়ের আনুষ্ঠানিকতা।

বিজ্ঞাপন

জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে আলোচনায় উঠে আসা নাহিদ রানা এখন মাঠে ফেরার প্রস্তুতির পাশাপাশি শুরু করলেন জীবনের নতুন অধ্যায়। তার দ্রুত সুস্থ হয়ে আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD