Logo

মোসাদ্দেকের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৯ জুন, ২০২৬, ১৫:২০
মোসাদ্দেকের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
ছবি: সংগৃহীত

দীর্ঘ এক যুগ পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোসাদ্দেক হোসেন সৈকত ও নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ২৮৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় টাইগাররা।

বিজ্ঞাপন

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে যান ওপেনার সাইফ হাসান। দলের স্কোরবোর্ডে তখন বড় কোনো রান যোগ হওয়ার আগেই প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।

তবে সেই চাপ সামাল দেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত। দুজনই ধৈর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করতে থাকেন। অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে শুরুতে সতর্ক থাকলেও পরে রান তোলার গতি বাড়ান তারা। দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৯১ বলে ৯৬ রান যোগ করে দলের ইনিংসের ভিত গড়ে দেন এই দুই ব্যাটার।তবে দলীয় সংগ্রহ একশো পার হওয়ার পর তানজিদ তামিম ৪১ বলে ৫৪ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে বিদায় নেন।

বিজ্ঞাপন

তামিমের বিদায়ের পর শান্ত, লিটন দ্রুত ফিরে গেলে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। এর পর দলের হাল ধরে তাওহিদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। তবে তাওহিদ হৃদয়ও বেশিক্ষন ক্রিজে থাকতে পারেনি ৫১ বলে ৩১ রান করে তিনিও সাজ ঘরে ফিরে যায় এর পার দ্রুত মিরাজ ফিরে গেলে আবারও চাপে পরে টাইগাররা। তবে এক প্রান্ত আগলে রেখে অজি বোলারদের ওপর চড়াও হন মোসাদ্দেক হোসেন সৈকত। ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেওয়ার পর খেলেন ৭০ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস। যা তার ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ।

শেষ দিকে টেল-এন্ডার তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে দলের সংগ্রহকে টেনে নিয়ে যান তিনি। ১৬ বলে ২০ রান করে মোসাদ্দেককে যোগ্য সঙ্গ দেন তাসকিন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD