Logo

নরওয়ের সম্ভাবনা কম, ব্রাজিলকেই ফেভারিট স্বীকার করলেন হালান্ড

profile picture
ক্রীড়া ডেস্ক
১ জুলাই, ২০২৬, ১৩:১৮
নরওয়ের সম্ভাবনা কম, ব্রাজিলকেই ফেভারিট স্বীকার করলেন হালান্ড
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে নরওয়ে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে প্রতিপক্ষকেই এগিয়ে রাখছেন নরওয়ের তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড। তার মতে, ব্রাজিলকে হারানোর সম্ভাবনা খুব বেশি নয়।

বিজ্ঞাপন

যদিও অতীতের পরিসংখ্যান নরওয়ের পক্ষেই কথা বলে। দুই দলের আগের চার দেখায় একবারও নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল। তবে সেই রেকর্ড এবারও বজায় থাকবে কি না, সে বিষয়ে আত্মবিশ্বাসী নন হালান্ড।

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার বলেন, ‘সম্ভাবনা খুবই কম।’

বিজ্ঞাপন

এর আগে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলকে পাওয়ার প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে খেলতে হবে, এটাই বাস্তবতা।’

আইভরি কোস্টকে হারানোর পর ডালাস স্টেডিয়ামে আনন্দে মেতে ওঠেন নরওয়ের সমর্থকরা। ম্যাচ শেষে খেলোয়াড়রাও তাদের পরিচিত ‘ভাইকিং রোয়িং’ উদযাপনে অংশ নেন। মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের নেতৃত্বে প্রতীকী বৈঠা বাইবার ভঙ্গিতে জয় উদযাপন করেন তারা।

দেশের মানুষের উচ্ছ্বাসের কথা উল্লেখ করে হালান্ড বলেন, জাতীয় দলকে ঘিরে নরওয়ের মানুষের ঐক্য ও সমর্থন দলের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলছে।

বিজ্ঞাপন

তবে সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলেও মনে করিয়ে দেন তিনি। হালান্ড বলেন, শেষ ষোলোতে ওঠা প্রতিটি দলই শক্তিশালী। তাই পরের ধাপে যাওয়া সহজ হবে না। তারা সফল হবেন কি না, সেটি নিশ্চিত নন, তবে ভালো প্রস্তুতি নিয়ে মাঠে নামবেন এবং সেই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবেন।

নরওয়েজিয়ান ফুটবলের সবচেয়ে বড় তারকা হালান্ড এবারের বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে রয়েছেন। ইতোমধ্যে পাঁচ গোল করেছেন তিনি। ইউরোপিয়ান বাছাইপর্বে তার অসাধারণ পারফরম্যান্সের সুবাদেই ২৮ বছর পর বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় নরওয়ে। এর আগে সর্বশেষ ১৯৯৮ সালের বিশ্বকাপে খেলেছিল দলটি।

বিজ্ঞাপন

সূত্র: ফিফা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD