Logo

বিমানবন্দরে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির মুখে লিওনেল মেসি

profile picture
ক্রীড়া ডেস্ক
২ জুলাই, ২০২৬, ১৬:০৮
বিমানবন্দরে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির মুখে লিওনেল মেসি
ছবি: সংগৃহীত

চলমান বিশ্বকাপকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিসহ পুরো দলকে বিমানবন্দরে নিয়মিত নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হয়েছে। মেটাল ডিটেক্টর দিয়ে মেসির শরীর স্ক্যান করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে বিশ্বকাপের পরবর্তী ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উদ্দেশ্যে যাত্রা করেছে আর্জেন্টিনা দল। দলটির বেস ক্যাম্প রয়েছে মিসৌরির কানসাস সিটিতে, আর আগামী ম্যাচ অনুষ্ঠিত হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে।

ফ্লোরিডাগামী বিমানে ওঠার আগে বিমানবন্দরের নিরাপত্তা প্রক্রিয়ার অংশ হিসেবে আর্জেন্টিনার সব খেলোয়াড়কে তল্লাশির মুখোমুখি হতে হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়রা নিজ নিজ লাগেজ নিরাপত্তাকর্মীদের কাছে জমা দিয়ে একে একে স্ক্যানিং পয়েন্ট অতিক্রম করছেন।

বিজ্ঞাপন

এক পর্যায়ে লিওনেল মেসিকেও মেটাল ডিটেক্টর দিয়ে পুরো শরীর পরীক্ষা করেন নিরাপত্তাকর্মীরা। একই সময় সতীর্থ রদ্রিগো ডি পলের নিরাপত্তা তল্লাশির সময় ঘটে যাওয়া একটি মুহূর্ত দেখে মেসিকে হাসতে দেখা যায়। সেই দৃশ্যও ভিডিওতে ধরা পড়ে এবং অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এদিকে বিশ্বকাপে এবার চমক দেখানো দল কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তিনটি ম্যাচে কোনো জয় না পেলেও অপরাজিত থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ছোট্ট দেশটি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে শেষ ষোলোতে ওঠার কৃতিত্বও তাদের।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, কেপ ভার্দে শক্তিশালী প্রতিপক্ষের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করতে সক্ষম। ফলে আর্জেন্টিনার বিপক্ষেও দলটি কঠিন লড়াই উপহার দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ম্যাচটি ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যেও বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD