Logo

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কে?

profile picture
ক্রীড়া ডেস্ক
২ জুলাই, ২০২৬, ১৯:০১
নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কে?
ছবি: সংগৃহীত

জাপানের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে শুরুতে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। ২-১ গোলের জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার শেষ আটে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ নরওয়ে।

বিজ্ঞাপন

তবে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অতীত পরিসংখ্যান খুব একটা সুখকর নয়। দুই দলের চারটি সাক্ষাতে দুবার হেরেছে ব্রাজিল, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত নরওয়ের বিপক্ষে কোনো জয় নেই সেলেসাওদের।

তবুও আসন্ন ম্যাচে ফেবারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে কার্লো আনচেলত্তির দলকেই। পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপ্টা সুপারকম্পিউটারও ব্রাজিলের জয়ের সম্ভাবনাই বেশি দেখছে। এমনকি নরওয়ের তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ডও স্বীকার করেছেন, ব্রাজিলকে হারানোর সম্ভাবনা তাদের খুবই কম।

বিজ্ঞাপন

এখন প্রশ্ন, নরওয়েকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হবে কে?

এর উত্তর নির্ভর করছে বিশ্বকাপের ৯২তম ম্যাচের ফলাফলের ওপর। ওই ম্যাচে মুখোমুখি হবে সহ-আয়োজক মেক্সিকো এবং ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেই ম্যাচের বিজয়ী দলই কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হবে।

বর্তমান ফর্মে মেক্সিকো ভালো খেললেও শেষ পর্যন্ত ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন অনেক বিশ্লেষক।

বিজ্ঞাপন

অতএব, ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ নির্ধারণে দুটি বিষয় গুরুত্বপূর্ণ— প্রথমত, নরওয়েকে হারিয়ে সেলেসাওদের শেষ আট নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার ম্যাচের ফলের অপেক্ষায় থাকতে হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD