Logo

প্রথম সন্তানের মুখ দেখা হলো না ফিলিস্তিনি গোলরক্ষকের

profile picture
ক্রীড়া ডেস্ক
২ জুলাই, ২০২৬, ২১:২৩
প্রথম সন্তানের মুখ দেখা হলো না ফিলিস্তিনি গোলরক্ষকের
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।

বিজ্ঞাপন

বুধবার (২ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে ৩২ বছর বয়সী এই গোলরক্ষক প্রাণ হারান।

সংস্থাটির দাবি, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত শত শত ফিলিস্তিনি ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে এক হাজারেরও বেশি অ্যাথলেট নিহত হয়েছেন বলেও পিএফএর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন ৩২ বছর বয়সী সালিম আল-আশকার। মৃত্যুকালে তিনি অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে গেছেন। দম্পতির প্রথম সন্তানের অপেক্ষায় ছিল পরিবার।

তার মৃত্যুর পর স্বজন, সতীর্থ এবং ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনসহ আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

চিলির ফুটবল ক্লাব দেপোর্তিভো প্যালেস্তিনো এক বিবৃতিতে বলেছে, ৩২ বছর বয়সী ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকারের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন। এমন ঘটনার ধারাবাহিকতায় আমরা গভীর দুঃখ প্রকাশ করছি এবং ন্যায়বিচার ও শান্তির আহ্বান জানাচ্ছি।

ইসরায়েল-ফিলিস্তিন চলমান সংঘাতের মধ্যে আল-আশকারের মৃত্যু আন্তর্জাতিক মহলেও ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

দিয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD