Logo

বিশ্বকাপ চলাকালেই অবসর নয় : জল্পনার ইতি টানলেন রোনালদো

profile picture
ক্রীড়া ডেস্ক
৩ জুলাই, ২০২৬, ১৪:৫২
বিশ্বকাপ চলাকালেই অবসর নয় : জল্পনার ইতি টানলেন রোনালদো
ছবি: সংগৃহীত

পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের গুঞ্জন আপাতত উড়িয়ে দিয়েছেন। বিশ্বকাপ শেষেই জাতীয় দলকে বিদায় জানাবেন—এমন আলোচনা চললেও ৪১ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, টুর্নামেন্ট চলাকালে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না।

বিজ্ঞাপন

ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচের আগে রোনালদোর বোন কাটিয়া আভেইরো দাবি করেছিলেন, এটিই হবে পর্তুগালের জার্সিতে তার শেষ টুর্নামেন্ট এবং বিশ্বকাপ শেষে তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন। এ মন্তব্যের পর সমর্থকদের মধ্যে নানা জল্পনা শুরু হয়।

তবে ম্যাচ শেষে রোনালদো নিজেই সেই গুঞ্জনের অবসান ঘটান। তিনি বলেন, চলমান টুর্নামেন্টের মাঝপথে অবসর নিয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।

বিজ্ঞাপন

পর্তুগিজ অধিনায়ক জানান, তার পুরো মনোযোগ এখন বিশ্বকাপে দলের সাফল্যের দিকে। টুর্নামেন্ট শেষ হওয়ার পর পরিবারের সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে নতুন একটি রেকর্ডও গড়েছেন রোনালদো। ৪১ বছর ১৪৭ দিন বয়সে বিশ্বকাপের নকআউট পর্বে গোল করা সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হয়েছেন তিনি। একই সঙ্গে এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে তার ক্যারিয়ারের প্রথম গোল।

বিজ্ঞাপন

সব মিলিয়ে অবসরের আলোচনা আপাতত সরিয়ে রেখে রোনালদোর লক্ষ্য এখন পর্তুগালকে বিশ্বকাপে আরও দূর পর্যন্ত এগিয়ে নেওয়া। আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানাবেন টুর্নামেন্ট শেষ হওয়ার পর।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD