নরওয়ের বিপক্ষে নেইমার কখন মাঠে নামবেন, জানালেন আনচেলত্তি

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র এক ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। নকআউট পর্বে জাপানের বিপক্ষে পুরো ম্যাচ বেঞ্চে বসেই কাটাতে হওয়ায় নরওয়ের বিপক্ষে তাকে কবে মাঠে নামানো হবে—এ নিয়ে চলছে আলোচনা।
বিজ্ঞাপন
সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি এ বিষয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন।
আরও পড়ুন: বিশ্বকাপ থেকে আরও এক কিংবদন্তির বিদায়
তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নেইমার এখন খেলতে সক্ষম। তবে তিনি কতক্ষণ মাঠে থাকতে পারবেন, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে। ম্যাচের গতি ও ছন্দ বোঝার অভিজ্ঞতা তার রয়েছে। দল যখন তাকে প্রয়োজন মনে করবে, তখনই তাকে মাঠে নামানো হবে।
বিজ্ঞাপন
কাফের চোট থেকে সেরে ওঠার পর নেইমার পুরো ৯০ মিনিট খেলতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, প্রয়োজন হলে তিনি পূর্ণ সময় খেলতে পারবেন।
ইতালিয়ান এই কোচ স্বীকার করেন, টানা বেঞ্চে বসে থাকায় নেইমার স্বাভাবিকভাবেই খুশি নন। তবে তিনি দলের প্রতি শতভাগ পেশাদার আচরণ বজায় রেখেছেন।
আনচেলত্তি জানান, নেইমার নিয়মিত ভালো অনুশীলন করছেন, সতীর্থদের সঙ্গে তার সম্পর্কও দারুণ। তিনি বিনয়ী, দায়িত্বশীল এবং দলের গুরুত্বপূর্ণ সদস্য। যদিও প্রতিটি ফুটবলারের মতো তিনিও মাঠে খেলতে চান, তবে কখনো এ নিয়ে চাপ সৃষ্টি করেন না।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, কোনো খেলোয়াড়ই বেঞ্চে বসে থেকে সন্তুষ্ট থাকতে পারে না। নেইমারের ক্ষেত্রেও সেটাই স্বাভাবিক। তবে তার ইতিবাচক মনোভাব ও পেশাদারিত্ব দলের জন্য বড় শক্তি।








