Logo

কেপ ভার্দেকে হারালে শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ জুলাই, ২০২৬, ১৬:৪৩
কেপ ভার্দেকে হারালে শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলো পর্বে ইতোমধ্যে ১৩টি দল জায়গা নিশ্চিত করেছে। বাকি তিনটি টিকিটের জন্য লড়াই করছে ছয়টি দল, যার মধ্যে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। শেষ ১৬ নিশ্চিত করতে এবার তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শক্তির বিচারে লিওনেল স্কালোনির দল এগিয়ে থাকলেও এখন পর্যন্ত অপরাজিত কেপ ভার্দেকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছে না কেউ। জয় পেলেই আর্জেন্টিনা নিশ্চিত করবে শেষ ষোলোর টিকিট এবং পরের ম্যাচ খেলবে আটলান্টা স্টেডিয়ামে।

আর্জেন্টিনা নকআউট পর্বে উঠতে পারলে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া অথবা মিসর। বাংলাদেশ সময় রাত ১২টায় এই দুই দলের ম্যাচ অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনার খেলা শুরুর আগেই ওই ম্যাচের ফলাফলে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ নিশ্চিত হয়ে যাবে।

বিজ্ঞাপন

এদিকে, শেষ ৩২ পর্বের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল সকাল সাড়ে ৭টায় মুখোমুখি হবে ঘানা ও কলম্বিয়া। এই ম্যাচের বিজয়ী দল শেষ ষোলোতে খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। আর আর্জেন্টিনা যদি নিজেদের শেষ ষোলোর ম্যাচ জিততে পারে, তাহলে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে সুইজারল্যান্ড, ঘানা কিংবা কলম্বিয়া।

বিশ্বচ্যাম্পিয়নরা সেমিফাইনালে উঠলে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে থাকতে পারে ব্রাজিল, নরওয়ে, মেক্সিকো অথবা ইংল্যান্ড।

বিজ্ঞাপন

অন্যদিকে, ফাইনালে জায়গা করে নিতে পারলে আর্জেন্টিনার সামনে প্রতিপক্ষ হিসেবে আসতে পারে প্যারাগুয়ে, ফ্রান্স, কানাডা, মরক্কো, পর্তুগাল, স্পেন, যুক্তরাষ্ট্র বা বেলজিয়ামের যে কোনো একটি দল। এই দলগুলো ভিন্ন ব্র্যাকেটে থাকায় ফাইনালের আগে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD