Logo

ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার হৃদয়কে চিকিৎসা সহায়তা বিসিবির

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৩ জুলাই, ২০২৬, ১৮:১৭
ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার হৃদয়কে চিকিৎসা সহায়তা বিসিবির
ছবি: সংগৃহীত

ক্যান্সারের সঙ্গে লড়াই করা প্রতিশ্রুতিশীল ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চিকিৎসা ব্যয়ের জন্য তাকে ৫ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

ফেনী জেলা দল, চট্টগ্রাম বিভাগ এবং বয়সভিত্তিক ক্রিকেটে নিজের প্রতিভার স্বাক্ষর রাখা হৃদয়ের লক্ষ্য ছিল দেশের সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে জায়গা করে নেওয়া। তবে সম্প্রতি তার শরীরে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া (এএমএল) ধরা পড়ায় সেই স্বপ্নে বড় ধাক্কা লাগে।

এর আগে বিসিবি সভাপতি তামিম ইকবাল তার চিকিৎসায় সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বিসিবির পক্ষ থেকে ৫ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক হৃদয়ের বাবার হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের এই সম্ভাবনাময় ক্রিকেটারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্প্রতি তার শরীরে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া (এএমএল) শনাক্ত হওয়ার পর চিকিৎসা সহায়তা হিসেবে ৫ লাখ টাকার চেক তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD