চার গোলে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে শেষ আটে উঠল বেলজিয়াম

বিতর্কের আবহে ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে মাঠে নেমেও হতাশার বিদায় নিতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বেলজিয়াম। রোমেলু লুকাকু ও কেভিন ডি ব্রুইনাদের দল পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে মার্কিনদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বড় জয় তুলে নেয়।
বিজ্ঞাপন
ম্যাচটির আগে যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ ফুটবলার ফোলারিন বালোগানকে দলে ফেরানো নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তার নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের অভিযোগ আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বিতর্কের জন্ম দেয়। তবে সেই বিতর্ক মাঠের খেলায় কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি যুক্তরাষ্ট্রের জন্য।
খেলার শুরু থেকেই বেলজিয়াম নিজেদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। অন্যদিকে পুরো টুর্নামেন্টজুড়ে ছন্দে থাকা যুক্তরাষ্ট্র এদিন ছিল বেশ অগোছালো। বিশেষ করে রক্ষণভাগ ও গোলরক্ষকের একাধিক ভুলের সুযোগ নিয়ে সহজেই গোল আদায় করে নেয় ইউরোপের দলটি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ম্যাচের অষ্টম মিনিটেই চার্লস ডি কেটেলারে গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন। চলতি বিশ্বকাপে এটিই ছিল প্রথম ম্যাচ, যেখানে শুরুতেই পিছিয়ে পড়ে যুক্তরাষ্ট্র। তবে প্রথমার্ধের ৩১ মিনিটে মালিক টিলম্যান দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে সমতা ফেরান এবং মার্কিন সমর্থকদের আশার আলো দেখান।
কিন্তু সেই আনন্দ খুব বেশি সময় স্থায়ী হয়নি। দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র ৬১ সেকেন্ডের মধ্যেই আবারও গোল হজম করে যুক্তরাষ্ট্র। দ্রুত গোল খাওয়ার পর হতাশা চেপে রাখতে পারেননি মার্কিন কোচ মরিসিও পচেত্তিনো। ক্ষোভে তিনি ডাগআউটের সামনে রাখা পানির বোতলের র্যাক লাথি মেরে ফেলে দেন।
এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলরক্ষক ম্যাট ফ্রিজের বড় ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান আরও বাড়ায় বেলজিয়াম। ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে রোমেলু লুকাকু দলের চতুর্থ গোলটি করেন এবং যুক্তরাষ্ট্রের বিদায় নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
বেলজিয়ামের হয়ে চার্লস ডি কেটেলারে জোড়া গোল করেন। এছাড়া হান্স ভেনাকেন ও রোমেলু লুকাকু একটি করে গোল যোগ করেন। যুক্তরাষ্ট্রের হয়ে একমাত্র গোলটি করেন মালিক টিলম্যান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এই জয়ের মাধ্যমে গত ১২ বছরের মধ্যে দ্বিতীয়বার বিশ্বকাপের শেষ ষোলো থেকে যুক্তরাষ্ট্রকে বিদায় করল বেলজিয়াম। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও অক্ষুণ্ন রাখল তারা।
বিজ্ঞাপন
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আগামী শুক্রবার ক্যালিফোর্নিয়ার ইংগলউডে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। সেই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে ফ্রান্স অথবা মরক্কোর বিপক্ষে খেলবে।
অন্যদিকে, চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো টানা তিনটি ম্যাচ জিতে শেষ ষোলোতে পৌঁছেছিল যুক্তরাষ্ট্র। তবে ২০০২ সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো না তাদের। পরিসংখ্যানও মার্কিনদের হতাশাই বাড়িয়েছে। ১৯৩০ সালের বিশ্বকাপে একমাত্র জয়ের পর থেকে বেলজিয়ামের বিপক্ষে এটি তাদের টানা সপ্তম পরাজয়। পাশাপাশি ইউরোপের প্রতিপক্ষের বিপক্ষে শেষ ১২ ম্যাচের মধ্যে ১১টিতেই হার দেখতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। একমাত্র জয়টি এসেছিল রাউন্ড অব ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে।








