Logo

সাংবাদিক সোফির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মেসি

profile picture
ক্রীড়া ডেস্ক
৭ জুলাই, ২০২৬, ১৩:১৮
সাংবাদিক সোফির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মেসি
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে টেলিভিশন সাংবাদিক সোফি মার্তিনেসের সঙ্গে প্রেমের সম্পর্কের যে গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, সেটিকে প্রকাশ্যেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা। একই সঙ্গে সোফি মার্তিনেসও স্পষ্ট করেছেন, তাদের সম্পর্ক নিয়ে প্রচারিত খবরের কোনো সত্যতা নেই।

বিজ্ঞাপন

শনিবার (স্থানীয় সময়) মায়ামিতে অনুষ্ঠিত একটি ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে। ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সোফি মার্তিনেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন মেসি।

এ সময় তিনি সৌজন্য প্রকাশের অংশ হিসেবে সোফির গালে চুমু দেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনকে নিয়ে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মেসি হাস্যরসের সুরে বলেন, তিনি যদি সোফির দিকে তাকান, মানুষ প্রশ্ন তোলে কেন তাকাচ্ছেন। আবার সৌজন্যবশত শুভেচ্ছা জানালেও সেটি নিয়েও নানা ব্যাখ্যা দাঁড় করানো হয়। তার ভাষ্য, এসব আলোচনা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মেলে না।

মেসির বক্তব্যের পর সোফি মার্তিনেসও গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেন। বিষয়টি পরিষ্কারভাবে সবার সামনে তুলে ধরার জন্য তিনি মেসিকে ধন্যবাদ জানান।

এর আগে সোফি জানিয়েছিলেন, গুঞ্জন ছড়িয়ে পড়ার পর মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ব্যক্তিগতভাবে তাকে একটি বার্তা পাঠিয়ে অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন। বার্তায় তিনি গুজবে গুরুত্ব না দিয়ে স্বাভাবিক থাকার আহ্বান জানিয়েছিলেন।

বিজ্ঞাপন

মেসি ও সোফিকে ঘিরে আলোচনা প্রথম জোরালো হয় ২০২২ কাতার বিশ্বকাপের সময়। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ের পর মেসির সাক্ষাৎকার নেওয়ার সময় সোফির আবেগঘন উপস্থাপনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর থেকেই বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে একটি টেলিভিশন অনুষ্ঠানে সোফি মার্তিনেস জানান, ভিত্তিহীন এসব গুঞ্জনের কারণে তিনি এবং তার পরিবার বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। বিভিন্ন মানুষের প্রশ্ন ও মন্তব্যের জবাব দিতে গিয়ে তাদের অস্বস্তিতে পড়তে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সবশেষে মেসি ও সোফি—দুজনই প্রকাশ্যে পরিষ্কার করে জানিয়েছেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্কের যে দাবি বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD