রোনালদোদের স্বপ্নযাত্রায় নতুন কোচ

পর্তুগাল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে হোর্হে জেসুসের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দেশটির ফুটবল ফেডারেশন। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার লিসবনে ফেডারেশনের সদর দপ্তরে তাকে নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
৭১ বছর বয়সী অভিজ্ঞ এই কোচের সঙ্গে চার বছরের চুক্তি করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। নতুন এই চুক্তি অনুযায়ী ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব পালন করবেন তিনি।
চলতি বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর মেয়াদ শেষ হওয়ায় দায়িত্ব ছাড়েন সাবেক কোচ রবার্তো মার্তিনেজ। তার স্থলাভিষিক্ত হলেন স্বদেশি কোচ হোর্হে জেসুস।
এর আগে আল নাসরে ক্রিশ্চিয়ানো রোনালদোর কোচ ছিলেন এই পর্তুগিজ। দলকে সৌদি প্রো লিগ শিরোপা জেতান। ৩৬ বছরের কোচিং ক্যারিয়ারে প্রথমবার জাতীয় দলের ডাগআউটে তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এক বিবৃতিতে পর্তুগিজ ফেডারেশন বলেছে, ‘আমরা আজ নতুন পথে চলতে শুরু করলাম। জাতীয় দলে আপনাকে স্বাগতম হোর্হে জেসুস।’
বেনফিকাসহ পর্তুগালের ১১ ক্লাবের সাবেক কোচ জেসুসের প্রথম ম্যাচ ২৪ সেপ্টেম্বর। নেশনস লিগের উদ্বোধনী ম্যাচ তারা খেলবে ওয়েলসের সঙ্গে। চলতি বিশ্বকাপে শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা দিয়েছেন রোনালদো।
বিজ্ঞাপন








